কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ-C কর্মী নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন

পশ্চিমবঙ্গের একটি জেলায় কন্যাশ্রী প্রকল্পের অধীনে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। এই চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কোন জেলায় নিয়োগ করা হবে, ঠিক কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত কি থাকতে হবে, শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করতে হবে জেনে নিন।

Kanyashree Prakalpa Group C Recruitment 2022

নোটিশ মেমো নম্বরঃ  216/Kanya/N24P

নোটিশ প্রকাশের তারিখঃ  23.12.2021

পদের নামঃ  অ্যাকাউন্ট্যান্টস কাম ডাটা ম্যানেজার (Accountants-Cum-Data Manager)

বেতনঃ  প্রতি মাসে ১২ হাজার টাকা 

বয়সসীমাঃ  01.01.2022 তারিখ অনুযায়ী 18 – 37 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। SC, ST শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতাঃ

  • কমার্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে।
  • কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।
  • MS Office, MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
  • কম্পিউটারে প্রতি মিনিটে ২৫ টি শব্দ টাইপ করতে পারতে হবে। 
  • সেইসাথে বেসরকারি অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদঃ  2 টি 

নিয়োগের স্থানঃ  DPMU, উত্তর ২৪ পরগণা 

বিশেষ যোগ্যতাঃ আবেদনকারীকে অবশ্যই উত্তর ২৪ পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

আবেদন প্রক্রিয়াঃ

উত্তর ২৪ পরগণা জেলার অফিসিয়াল ওয়েবসাইট ( north24parganas.gov.in ) থেকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে তার বয়সের প্রমান, শিক্ষাগত যোগ্যতার প্রমান, বাসিন্দার প্রমান সহ দরকারি কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। 4 জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 18 জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে। 

আবেদন ফিঃ 

আবেদন করতে কোনো টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ :- 23.12.2021

আবেদন শুরু :- 04.01.2022

আবেদন শেষ:- 18.01.2022

Post a Comment

0 Comments